ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঝড়ে ক্ষতিগ্রস্ত গুইয়াগুম্বি গ্রামবাসীর পাশে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার কাজী

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৪ এপ্রিল, ২০২৬,  1:44 PM

news image

ঘাটাইল সন্ধানপুর ইউনিয়নে সম্প্রতি বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গুইয়াগুম্বি ওয়ার্ডের একাংশ। ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর খোঁজ নিতে এবং তাদের পাশে থাকার আশ্বাস নিয়ে ছুটে গেছেন সন্ধানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার কাজী।

​ক্ষয়ক্ষতির চিত্র ​সরেজমিনে দেখা যায়, ঝড়ের তাণ্ডবে ইউনিয়নের গুইয়াগুম্বি ওয়ার্ডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দুল হামিদ, ​কুদরত আলী, ​মিন্টু মিয়া। ​তাদের বসতঘরসহ ওই এলাকার আরও অন্তত অর্ধশতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। অনেকের মাথা গোঁজার ঠাঁইটুকুও এখন আকাশের নিচে।​

খবর পেয়েই চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার কাজী গুইয়াগুম্বি গ্রামে যান। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। বিধ্বস্ত ঘরবাড়ি দেখে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।​

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন