ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জয়পুরহাটের কালাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৬ জুলাই, ২০২৬,  11:50 PM

news image

'উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটের কালাই উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কালাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৬ জুলাই) নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য, গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়ন কার্যক্রমের ভূমিকা এবং টেকসই উন্নয়নে সমবায় ও জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন সমিতির চেয়ারম্যান রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ এবং কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমিতির সদস্য, সুফলভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন