ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

জয়পুরহাটের কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলিমের গণসংযোগ

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

২৩ আগস্ট, ২০২৬,  1:02 AM

news image

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবদুল আলিম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন।

২২ আগস্ট ২০২৬ শনিবার তিনি বুয়তি চিশতিয়া দরবার শরিফ থেকে কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি কবর জিয়ারত ও দোয়া শেষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে মুসলিমগঞ্জ বাজারে এসে তাঁর গণসংযোগ কর্মসূচি শেষ হয়।

গণসংযোগকালে আবদুল আলিম স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, জনগণের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন, সেবা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান। আগামী দিনে জনগণের সহযোগিতা নিয়ে উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন