ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জয়পুরহাটের কালাইয়ে খেলার ফাঁকে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৪ জুন, ২০২৬,  3:52 PM

news image

জয়পুরহাটের কালাই পৌরশহরে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আঁওড়া কালিমহুর মহল্লার দড়াগাড়ি পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন স্থানীয় বাসিন্দা মো. জুয়েল রানার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠোনে সমবয়সী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল জোবায়ের। একসময় পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় কয়েকজন পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে খেলতেই শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন