সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
১১ অক্টোবর, ২০২৬, 5:27 PM
জ্ঞানের আলো বিকাশে পোরশা উপজেলা মডেল মসজিদ পাঠাগার
বই মানুষের পরম বন্ধু। আর সেই বই যদি হয় দ্বীনি ও নৈতিক শিক্ষার আধার, তবে তার গুরুত্ব আরও বহু গুণ বেড়ে যায়। নওগাঁর পোরশা উপজেলা মডেল মসজিদ পাঠাগারে রয়েছে সময় কাটানোর মতো চমৎকার কিছু বই।
পাঠাগারের সংগ্রহে থাকা বিভিন্ন ইসলামি বই, তাফসীর ও দরসি কেতাব চর্চার পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যায়। স্থানীয় তরুণ ও আগ্রহীদের জন্য এই পাঠাগারটি দ্বীনি শিক্ষা ও জ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্রে পরিণত হয়েছে। আসুন বই পড়ার অভ্যাস গড়ে তুলি এবং মডেল মসজিদ পাঠাগারের এই সুন্দর পরিবেশের সদ্ব্যবহার করি।
সম্পর্কিত