ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২০ এপ্রিল, ২০২৬,  3:47 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলের জালে আটকা পড়ে এক বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯শে এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের জে,টি রোডসংলগ্ন হাইল হাওড়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার সময় জালে অজগরটি আটকা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সজল দেব খবর পেয়ে এবং সাথে পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান,সাধারণত Python গণের সাপগুলোকে অজগর বলা হয়। বিশ্বে বর্তমানে অজগরের প্রায় ৩৯ থেকে ৪১টি প্রজাতি শনাক্ত হয়েছে,যার মধ্যে ১০টি সরাসরি Python গণের অন্তর্ভুক্ত।

বাংলাদেশে প্রধানত দুটি প্রজাতির অজগর বেশি দেখা যায়। যদিও কিছু সূত্রে তিনটি প্রজাতির উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে।

পরিবেশকর্মী রাজদীপ দেব জানান, দেশে সবচেয়ে বেশি দেখা যায় ময়াল বা বার্মিজ অজগর। সুন্দরবন,সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরহরিৎ বনে এদের বসবাস। এরা বিষহীন, শান্ত স্বভাবের এবং ধীরগতির সাপ। শিকার ধরার পর শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে পুরো শিকার গিলে ফেলে।

তিনি আরও বলেন,অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। বিপদ অনুভব করলে তারা লুকিয়ে থাকার চেষ্টা করে। এরা দক্ষ সাঁতারু এবং দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে।

পাশাপাশি গাছে বসেও শিকারের জন্য ওৎ পেতে থাকে। খাদ্য হিসেবে এরা ইঁদুর,খরগোশ, শিয়াল,হরিণ ও ছাগলজাতীয় প্রাণী শিকার করে থাকে।

স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে অজগরটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন