ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থানে ১০৬ মামলার চার্জশিট

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  9:13 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় করা মামলার মধ্যে এ পর্যন্ত ১০৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি। মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর জানায়, ফৌজদারি কার্যবিধির ১৭৩ এ ধারায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে এ পর্যন্ত অব্যাহতি দেওয়ার জন্য আদালতে অন্তবর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার্জশিট দেওয়া ৩১ হত্যা মামলার তদন্ত করেছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা, পিবিআই, রাজশাহী মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ।

অন্যান্য ধারার ৭৫টি মামলা পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা, পিবিআই, সিআইডি, ঢাকা মহানগর পুলিশ, বরিশাল মহানগর পুলিশ, রাজশাহী মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ ও রংপুর মহানগর পুলিশ তদন্ত করেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন