ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

জাল ভিসায় সাইফুলের স্বপ্নভঙ্গ, জালিয়াত চক্রের সদস্য গ্রেফতার

#

নিশাত শাহরিয়ার

০৫ ডিসেম্বর, ২০২৫,  11:27 PM

news image

দিনটি গত ২০২৫ সালের এপ্রিল মাসের ২২ তারিখ, ছেলের জন্য উন্নত জীবনের স্বপ্ন দেখা বাবা বিল্লাল মিয়া সাত লক্ষ টাকা খরচ করে ইতালির উদ্দেশে রওনা করিয়ে দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাহিরে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন তার সন্তান সাইফুল যেন সুন্দরভাবে ইতালিতে পৌঁছায়।

কিন্তু পরক্ষণেই বাবা ও ছেলের সেই স্বপ্ন ভেঙ্গে যায় যখন বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা সাইফুলকে জানায় যে, ইতালি যাওয়ার ভিসাটি জাল।

উক্ত ঘটনার প্রেক্ষিতে রুজু হওয়া মামলার এজাহারনামীয় অন্যতম আসামী মাহবুবুর রহমান-(৩০)কে গত ০৩/১২/২০২৫ খ্রি. তারিখে খিলক্ষেত, ঢাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা-মেট্রো পূর্ব ইউনিট।

প্রাথমিক তদন্তে জানা যায়, ফরিদপুরের বাসিন্দা মোঃ সাইফুল মিয়া-(২১)কে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে চক্রটি তার পিতা মোঃ বিল্লাল মিয়া-(৬৩)কে প্রতারণার ফাঁদে ফেলে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ইতালিতে যাওয়ার জন্য মোট খরচ ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা ধার্য করা হয়। সেপ্রেক্ষিতে গত ০৬/০৩/২০২৫ খ্রি. তারিখে তারা  নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ২,১০০ (দুই হাজার একশত) ইউরো মাহবুবুর রহমানসহ অন্যান্য আসামীদের নিকট প্রদান করলে আসামীরা সাইফুলের নামে ইস্যু হওয়া ইতালির ভিসা প্রদান করে এই শর্তে যে, অবশিষ্ট টাকা সাইফুল ইতালি পৌঁছানোর পর প্রদান করলেই হবে।

গত ২২/০৪/২০২৫ খ্রি. তারিখে মোঃ সাইফুল মিয়া ইতালি গমনের উদ্দেশে প্রতারক চক্রের দেওয়া বিমান টিকেট ও ভিসা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে জানতে পারেন যে, গ্রেফতারকৃত মাহবুব ও তার সঙ্গীদের দেওয়া ভিসাটি সম্পূর্ণ জাল।

ভুক্তভোগীরা তৎক্ষণাৎ আসামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল বন্ধ পায়। একপর্যায়ে প্রতারিত বাবা ও ছেলে তাদের কাছে টাকা ফেরৎ চাইলে চক্রের সদস্যরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এরপর বিল্লাল মিয়া বাদী হয়ে পল্টন (ডিএমপি) থানায় মামলা নং- ০৮, তারিখ- ০২/০৭/২০২৫ খ্রি., ধারা-পেনাল কোড ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ রুজু করেন।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম গ্রহণের পর সিআইডি ঢাকা-মেট্রো পূর্ব বিভাগ চক্রের প্রধান আসামী জোসনা খাতুন এবং সহযোগী মিলন মিয়াকে ইতোমধ্যে ২৩/০৯/২০২৫ খ্রি. তারিখে ঢাকা ও ফরিদপুর থেকে গ্রেফতার করেছে। 

সিআইডি এই চক্রের অন্যান্য অজ্ঞাত সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।