ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ছেলের বিয়ের কেনাকাটার পথে দূর্ঘটনা, টাকা ছিনতাইয়ের অভিযোগ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১১ সেপ্টেম্বর, ২০২৬,  9:22 PM

news image

গাজীপুর ছেলের বিয়ের কেনাকাটা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দৈনিক ‘স্বদেশ বিচিত্রা’র গাজীপুর প্রতিনিধি ও গ্রিন টিভির গাজীপুর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন। দুর্ঘটনায় তিনি ও পরিবারের কয়েকজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের বাইপাস এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশে যাওয়ার সময় তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নাসির উদ্দিনের মা, সন্তানসহ পরিবারের সদস্যরা আহত হন।

অভিযোগে বলা হয়, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা ২ লাখ ২০ হাজার টাকা স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিয়ে যান। এ ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া ইমরান নামে এক ব্যক্তির নেতৃত্বে ৮-১০ জনের একটি দল পরবর্তীতে হামলা চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

খবর পেয়ে বাসন থানার এসআই সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী পক্ষ সুষ্ঠু তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছে।

আহত সাংবাদিক নাসির উদ্দিন ও তার পরিবারের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন