ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৭ মে, ২০২৬,  11:51 PM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানের সামনে থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।               

বৃহস্পতিবার (৭ই মে) শ্রীমঙ্গল উপজেলার  ভাড়াউড়া চা বাগানের মেডিকেলের পাশে বিরাট আকৃতির অজগর সাপ দেখে হাসপাতালের কর্তৃপক্ষ সহ স্থানীয়রা ভয়ে আতংকিত হয়ে পড়ে। পরে স্থানীয় এক যুবক সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত ওই স্থানে পৌঁছে সাপটিকে নিরাপদে সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়।

সজল দেব জানান, উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ১৬ কেজি। সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন