ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চা বাগানের শতবর্ষী সেতুটি যেন মৃত্যুফাঁদ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৭ মে, ২০২৬,  1:53 AM

news image

সিলেট বিভাগের চা-শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ চান্দপুর-দেউন্দি সড়কের ‘গেলানিয়া সেতু’ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

ব্রিটিশ আমলে নির্মিত এই পুরোনো সেতুটি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলের স্রোতে যেকোনো সময় ধসে পড়তে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। 

ইতোমধ্যে সেতুর সংযোগ সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ রকমের ভাঙন দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করছেন লালচাঁন ও দেউন্দিসহ আশপাশের কয়েকটি চা-বাগানের হাজারো শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র সড়ক।

স্থানীয়রা জানান, কয়েক দশকের পুরনো এই সেতুর পিলার ও সংযোগস্থল সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে। বর্ষা এলেই পাহাড়ি ঢলের তীব্র স্রোতে কাঁপতে থাকে পুরো কাঠামো।

সড়কের পাশের মাটি ধসে বড় বড় ফাটল দেখা দেওয়ায় পরিস্থিতি এখন আরও বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চা-শ্রমিকেরা জানান, প্রতিদিন ভোরে এই নড়বড়ে সেতুর ওপর দিয়েই তাদের কাজে যেতে হয়। ভারী যানবাহন চলাচল করলে সেতুটি দুলতে থাকে। বিকল্প পথ না থাকায় একপ্রকার বাধ্য হয়েই তারা এই মরণফাঁদ জেনেই পাড়ি দিচ্ছেন। সেতুটি পুরোপুরি ভেঙে গেলে উপজেলার সঙ্গে কয়েকটি চা-বাগানের যোগাযোগ সম্পুর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছেও এ এলাকাটি বেশ জনপ্রিয়। ফলে সেতুটি ধসে পড়লে শুধু চা-শিল্প নয়, স্থানীয় পর্যটন খাতের ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবার আগেই জরুরি ভিত্তিতে গেলানিয়া সেতু ও ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে যেন দ্রুত ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট প্রশাসন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন