ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ

#

আসাদুল্লাহ গালিব রুবেল

১৮ জুন, ২০২৬,  2:46 AM

news image

নোয়াখালীর চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুস একই সঙ্গে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ার! সরকারি চাকুরীর পাশাপাশি তিনি সরকারের উন্নয়ন কাজে ঠিকাদারী ব্যবসা পরিচালনা করছেন। তবে নিজের নামে ঠিকাদারী লাইসেন্স না করে বিভিন্ন নামে-বেনামে লাইসেন্স নিয়ে তিনি তাঁর ভাইদের দিয়ে ব্যবসা পরিচালনা করেন। 

অনুসন্ধানে জানা যায়, সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজে চাটখিল থানার এসআই আব্দুল কুদ্দুস ঠিকাদার ব্যবসায়ী বেলাল হোসেনের সঙ্গে যৌথভাবে বালু সাপ্লাই দেওয়ার কাজ শুরু করেন। পরবর্তীতে আব্দুল কুদ্দুস প্রশাসনিক প্রভাব খাটিয়ে এককভাবে বালু সাপ্লাই দিতে শুরু করেন। তিনি কখনো পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আবার কখনো সিভিল পোশাকে বালু সাপ্লাই দিয়ে থাকেন।

প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অন্য সাপ্লাইয়ারদের তিনি ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক ফোর লেন কাজে এককভাবে বালু সাপ্লাই দিতে তিনি অন্য সাপ্লাইয়ারদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের সূত্র ধরে গত মঙ্গলবার দুপুরে তাঁর ব্যবসায়িক পার্টনার ঠিকাদার ব্যবসায়ী বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এস আই আব্দুল কুদ্দুস তাঁর সাথে আগে যৌথভাবে বালুর ব্যবসা করলেও এখন তিনি (কুদ্দুস দারগা) এককভাবে ব্যবসা করেন।

ঠিকাদার বেলাল হোসেন আরও জানান, আব্দুল কুদ্দুস প্রশাসনিকভাবে অন্য ঠিকাদারদের হয়রানি করছেন। অন্য ঠিকাদারদের বালুর ট্রাক পথে আটকে রাখেন এবং ট্রাক আসলেও বালু ফেলতে দেন না। তার ক্ষমতার প্রভাবে ব্যবসায়ীরা মুখ খুলতে পারছেন না।

প্রতিবেদকের কাছে সংরক্ষিত ভিডিও ফুটেজে দেখা যায়, এস আই আব্দুল কুদ্দুসের বালুর ট্রাক আসলে তিনি নিজেই পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রাস্তায় বালু ফেলার নির্দেশনা দিচ্ছেন এবং তার সহযোগীদের কাজ তত্ত্বাবধায়ন করছেন।

আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন তারাজ ফিলিং স্টেশনের একটি কক্ষে এস আই আব্দুল কুদ্দুস তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। সেখানে তার কর্মচারীদের সাথে তিনি নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন।

এই ব্যাপারে এসআই আব্দুল কুদ্দুসের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন