ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

#

আসাদুল্লাহ গালিব রুবেল

১৯ জুন, ২০২৬,  9:09 PM

news image

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দৈনিক ভোরের দর্পণের স্টাফ রিপোর্টার ভুক্তভোগী মো. মিজানুর রহমান প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় সাংবাদিক মো. মিজানুর রহমানের ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, আনোয়ার (৫০), মাহমুদুর রহমান ওরফে হাসেম (৪৬), মিনারা বেগম (৩৫) সহ ৭-৮ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। একই সঙ্গে বাড়ির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া, নারিকেল, ডাব ও আম পেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা সাংবাদিক মিজানুর রহমানের নাম উল্লেখ করে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে সাংবাদিক মো. মিজানুর রহমান বলেন, রঘুনাথপুর মৌজার ৩১১ নম্বর দাগে তাদের পরিবারের ২১ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে কিছু অংশ তার বাবা তাকে এবং কিছু অংশ তার ছোট ভাইকে দলিল করে দিয়েছেন। তবে জমির আনুষ্ঠানিক বণ্টন সম্পন্ন হয়নি।

তিনি দাবি করেন, মামলার বিবাদী মাহমুদুর রহমান তাকে বা পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে তার ছোট ভাইয়ের অংশ গোপনে ক্রয় করেন এবং পরে তার বসবাসরত ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় তিনি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। বর্তমানে নোয়াখালী জেলা জজ আদালতে ভূমি হস্তান্তর আইন, ধারা-৪৪ অনুযায়ী মামলা (নং-৪৮/২০২৫) চলমান রয়েছে।

মিজানুর রহমানের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা এবং আদালতের মৌখিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদীপক্ষ বহিরাগত লোকজন নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে।

তিনি বলেন, আমি মহামান্য আদালত ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করব।” এই ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা মিজানুর রহমানের ছোট ভাইয়ের অংশ খরিদ করেছেন বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন