ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত বেশ কয়েকজন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৫,  2:23 PM

news image

চাঁদপুরে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে পালিশারা গ্রামে বিএনপি জামায়াত মারামারিতে উভয় পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেইসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করে। আজ শুক্রবার সকালে তাদেরকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের নেতা-কর্মীদের উপর অতর্কিত হা ম লা করে।

ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ী জামে মসজদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন মুঠো ফোনে বলেন, আমার ব্যক্তিগত ফেইসবুক থেকে একটি ছবি আমার অসাবধানবশত শেয়ার হয়েছে। বিষয়টি আমাকে কয়েকজন জানানোর পর আমি ডিলেট করে দিই। পরবর্তীতে আজ শুক্রবার সকালে বিষয়টি নিয়ে বসার কথা ছিলো।

তিনি বলেন, আমার আমার মোবাইলটি ঘরে থাকে অনেক সময় বাচ্ছারা ব্যবহার করে, এতে বাচ্ছারাও শেয়ার করতে পারে। ঘটনা যা হয়েছে আমি ফেইসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছি। তার পরেও আজ শুক্রবার সকালে বসার কথা ছিলো। আমার উদ্দেশ্য ছিলো আমি ক্ষমা চাইবো। কিন্তু তারা বসার পূর্বেেই আমাদের নেতা-কর্মীদের উপর হা ম লা করে কয়েকজনকে আ হ ত করে।

এ ঘটনায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দু’গ্রুপের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন