ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

চরহাজারীতে চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  7:51 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ইউনিয়নের ইসলামপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে চৌধুরী স্পোর্টিং ক্লাবের সদস্য ও ইসলামপুর এলাকার ১২৫ জন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকদের এ মানবিক উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আইয়ুব আলী আনসারীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক শরফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবদুল মালেক।

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা সাইদুর রহমান, চৌধুরী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আনোয়ার ও ফয়সাল আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল আজম, ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিমুল, সহসাংগঠনিক সম্পাদক নুর করিম রিয়াদ, সদস্য সোহাগ নুর, আবদুল্লাহসহ চৌধুরী স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

ইসলামপুর কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নুর নবী আজাদ এবং চৌধুরী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী টেলিকনফারেন্সের মাধ্যমে বলেন, রমজানের তাৎপর্য হলো সহমর্মিতা ও মানবিকতার চর্চা। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে তাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন