ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৮ জুন, ২০২৬,  11:58 PM

news image

ফরিদপুরের চরভদ্রাসনে ১৫ জুন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গোপালপুর ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিং মারমা। ১৫ জুন সারাদিন গোপালপুর ঘাট এলাকায় অভিযান পরিচালনার পর রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।  

জানা যায়, চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটের দুই পাশে কয়েকদিন ধরে রাতের বেলা প্রতিযোগিতা করে দেদারসে ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। রাতের আঁধারে আকস্মিক অভিযান চালিয়ে ৩টি ভেকুর ৬টি ব্যাটারি জব্দ করা হয়। বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৩টি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে অন্য ভেকুর ড্রাইভাররা দ্রুত ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে যায়।  

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। পরিবেশ রক্ষা এবং নদী ভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন