ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

চরভদ্রাসনে ইয়াবা সেবনকালে অভিযান, একাধিক মামলার ৩ আসামি গ্রেফতার

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১২ জুলাই, ২০২৬,  3:49 PM

news image

ফরিদপুরে, চরভদ্রাসন উপজেলা ১১ জুলাই ২০২৬ ইয়াবা সেবনরত অবস্থায় একাধিক মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।  

শনিবার রাত আনুমানিক ১টা০৫ মিনিটে উপজেলার গাজিরটেক ইউনিয়নের সিকদার ডাংঙ্গী এলাকার আলম শেখের বিল্ডিংয়ের ভেতরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ১। ইমরান বেপারী (২৫) পিতা: খলিল বেপারী। ২। রনি মৃধা (২৫)  পিতা: আবুল মৃধা। ৩। আকমাল বেপারী (২৫), পিতা: মোতাহার বেপারী। তারা সবাই উপজেলার বেপারী ডাংঙ্গী গ্রামের বাসিন্দা।  

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলা রয়েছে যা বিজ্ঞ আদালতে বিচারাধীন। পিসিপিআর অনুযায়ী ইমরান বেপারীর নামে ৮টি মামলা, রনি মৃধার নামে ৫টি মামলা এবংআকমাল বেপারীর নামে ৪টি মামলা রয়েছে।  

পুলিশ আরও জানায়, আসামিরা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তাদের ভয়ে স্থানীয়রা থানায় অভিযোগ বা সাক্ষী দিতে আসে না বলেও জনশ্রুতি রয়েছে।  

চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সফর আলী আইজিপি ব্যাজ প্রাপ্ত বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। জানা যায়, ওসি সফর আলী গত সপ্তাহে যোগদানের পর এই অভিযানসহ আরও দুটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন।  

এদিকে স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতারের পর অনেক অভিযুক্ত আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ভূমিকা তারা প্রত্যাশা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন