ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

চন্দনাইশে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক বিচারপতি মামুন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  5:11 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি-আবদুস ছালাম মামুন। মঙ্গলবার (৩০ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবু বক্কর,চন্দনাইশ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু ইউছুফ,পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী সুমন, বিএনপি নেতা সুলতান সওদাগর, ফারক মিয়া, যুবদল নেতা ইরফান, ফারুক,শওকত প্রমুখ। এসময় বিচারপতি আবদুস ছালাম মামুন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন,তাতে নাগরিক অধিকার,আইনের শাসন,বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।  এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন