ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঘাটাইলে ৭ ইটভাটায় অভিযানে জরিমানা ২৩ লাখ টাকা

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৩ এপ্রিল, ২০২৬,  10:01 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি ভাটাকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদুল ইসলাম তালুকদার জানান, সংস্থাটির সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল উপজেলার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পরিবেশ ছাড়পত্র না থাকায় সাতটি ইটভাটাকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা ইটভাটাগুলোর মধ্যে রয়েছে—ব্রাহ্মশাসন এলাকার স্বদেশ ব্রিকস (৫ লাখ টাকা), লাউয়াগ্রামের লিটন ব্রিকস (৫ লাখ টাকা), ঘাটাইল ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা), চানতারা গ্রামের মৌ ব্রিকস (২ লাখ টাকা), ডিজিটাল ব্রিকস (৩ লাখ টাকা), নবযুগ ব্রিকস (১ লাখ ৫০ হাজার টাকা) এবং এম এম ব্রিকস (৫ লাখ টাকা)।

অভিযানের সময় এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে স্বদেশ ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল এবং হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান।

অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন