ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১১ ডিসেম্বর, ২০২৫,  12:34 AM

news image

১০ ডিসেম্বর ঘাটাইল হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা এই দিনে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে হটিয়ে পরাস্ত করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা- মধুপুর, ধনবাড়ী, , কালিহাতী, ভুঞাপুর ও গোপালপুর  হানাদার বাহিনীর কবল থেকে  মুক্ত করেন। 

৭১ এর ১০ ডিসেম্বর এ অঞ্চলে উত্তোলিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা। ১৯৭১ এর ২৬ মার্চ  বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে সংগঠিত হয় মুক্তিযোদ্ধারা। এদিকে ১০ ডিসেম্বর পাক-হানাদার বাহিনীর ঘাঁটিগুলো আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনাসহ শতশত রাজাকার আলবদরকে আটক করে পাকসেনা ঘাঁটিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মুক্তিবাহিনীর দখলে আসে বিপুল অস্ত্র। ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুহূর্তে হানাদার বাহিনী ও তার সেনাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙ্গে পরে, পরে তারা ঢাকার উদ্দেশ্যে পিছু হটতে বাধ্য হয়।

এভাবেই শত্রুমুক্ত হয় উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলা। দিবসটি পালন উপলক্ষে আজ ১০ ডিসেম্বর শনিবার উপজেলা প্রশাসন, স্থানীয় প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন