ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৬ মার্চ, ২০২৬,  4:51 PM

news image

সারাদেশের ন্যায় টাংগাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পুষ্পস্তবক অর্পণ শহীদের আত্নার প্রতি মাগফিরাত কামনা দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ঘাটাইল জি.বি.জি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন ব্যাজ পড়ানো ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুরুল হক মঞ্জুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন