ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০১ ডিসেম্বর, ২০২৫,  12:08 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে হায়দার আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গাঞ্জনা বটতলা নামক স্থানে বংশাই নদীতে তাকে মৃত অবস্থা পাওয়া যায়।

নিহত হায়দার আলী উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের মৃত আব্দুল গনি ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিল। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সকাল ৬টার সময় জাল ও দড়ি নিয়ে বংশাই নদীতে মাছ ধরতে যান তিনি। এরপর আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে রোববার সকাল ৭ টার সময় গঞ্জনা বটতলা নামক স্থানে বংশাই নদীতে তাকে মৃত অবস্থা পাওয়া যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন