ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৮ মার্চ, ২০২৬,  7:00 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদিঘী-ভালুকা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ ২০২৬) এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

​অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।​পেট্রোল ও অকটেন সংকট: পরিদর্শনকালে মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা গেছে।

ম্যাজিস্ট্রেট জানান, স্টেশনগুলোতে সাধারণ গ্রাহকদের জন্য বিক্রয়যোগ্য পেট্রোল ও অকটেনের কোনো মজুদ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ফিলিং স্টেশন মালিকদের সাথে কথা বললে তারা জানান, ডিপো থেকে তেল সরবরাহের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুতই এই সংকট কেটে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।​

ফিলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।​

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং বাজার ও জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন