ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৭ এপ্রিল, ২০২৬,  10:27 PM

news image

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া এলাকায় কৃষি জমির ধান ও পরিবেশের ক্ষতি করায় দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে পরিচালিত এই মোবাইল কোর্টে ভাটা দুইটিকে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ঘাটাইল-এর নির্দেশক্রমে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সিঙ্গুরিয়া এলাকায় অবস্থিত 'মেসার্স সিয়াম ব্রিকস' ও 'মেসার্স স্বর্ণা ব্রিকস'-এ এই অভিযান পরিচালিত হয়।

​সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, মেসার্স সিয়াম ব্রিকসের নিকটবর্তী কৃষি জমির উঠতি ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, ইটভাটার চুল্লির বিষাক্ত ধোঁয়ার কারণেই তাদের কষ্টার্জিত ফসলের এই দশা হয়েছে।

​ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৭ ও ১৮(২) ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে:

ভাটা দুইটির ব্যবস্থাপকদের মোট ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পরিবেশ ও ফসলের ক্ষতি করায় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে সিয়াম ব্রিকসের চুল্লির আগুন নির্বাপিত করা হয়।

​​অভিযানকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য ইটভাটা কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এর প্রেক্ষিতে ভাটা মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষির ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন