ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:53 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার সাগরদিঘী আমতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামের মরহুম মাইন উদ্দিনের ছেলে মোয়াজ্জেম  হোসেন খুকু (৭০)। তাৎক্ষনিকভাবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সাগরদিঘী বাজারে যাচ্ছিলো। পথে আমতৈল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বড় ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আজিজুল হক বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরও একজন মারা গেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন