ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে গুইয়াগুম্বির গ্রামে চলাচলের রাস্তা কেটে ১২ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৫ মে, ২০২৬,  9:12 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গুইয়াগুম্বি গ্রামে চলাচলের একমাত্র রাস্তা কেটে খুঁটি গেঁড়ে ১২টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব পরিবারের নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত শতাধিক  মানুষ।

​স্থানীয় সূত্রে জানা যায়, গুইয়াগুম্বি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা মিয়া ও তার পরিবারের লোকজন  দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা কেটে ফেলেছেন। রাস্তাটিতে গভীর গর্ত করার পাশাপাশি আরেকটি সরকারি রাস্তার দুই পাশে খুঁটি গেঁড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

ফলে ওই পথে চলাচলকারী আনোয়ার, আজমান, মজিবর, ফকিরা, রাশিদা, আবুল, মিল্টন, জাহাঙ্গীর সহ  মোট ১২টি পরিবারের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, এই রাস্তা দিয়েই প্রতিদিন অন্তত ৩০ জন স্কুলগামী শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এছাড়া ওই পরিবারগুলোতে ৪-৫ জন অতি বৃদ্ধ মানুষ রয়েছেন, যারা অসুস্থ হলেও বর্তমানে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে একাধিকবার দরবার-সালিশের আয়োজন করা হলেও অভিযুক্তরা কোনো সমাধান মানছেন না। তারা প্রভাবশালী হওয়ায় গ্রামের সাধারণ মানুষের তোয়াক্কা না করে এই অবরোধ বজায় রেখেছেন।

​এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জালাল (মেম্বার) অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নিয়েছেন। তিনি জানান, গ্রাম পুলিশের (চকিদার) মাধ্যমে অভিযুক্তদের পুঁতে রাখা খুঁটি অপসারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ​এবং যে রাস্তা টি কাটা হয়েছে তা উপজেলা প্রশাসন জানানো হয়েছে।  

অবরুদ্ধ পরিবারগুলো এখন প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে দ্রুততম সময়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দেওয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন