ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ঘাটাইলে কলার বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:37 AM

news image

​টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কলার বাগানে সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার আলহাজ (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোড়ারটেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ ওই গ্রামের মোহাম্মদ মুসা মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আলহাজ নিজের কলার বাগানে পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাগানের বৈদ্যুতিক লাইনটি অগোছালো অবস্থায় থাকায় তা ঠিক করতে যান তিনি। এসময় সেচের মোটরের সুইচ দেওয়ার পরপরই তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পেঁচারআটা বাজারের দিকে নিয়ে যান। তবে পথেই তার অবস্থার অবনতি ঘটে। সেখানে পৌঁছানোর পর উপস্থিত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং মরদেহ নিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসেন।

​নিহত আলহাজের অকাল মৃত্যুতে ঘোড়ারটেকী গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন