ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে ইয়াবা ও পেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৩ জুন, ২০২৬,  11:53 PM

news image

ঘাটাইলে মাদক সেবন ও কেনাবেচার সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা ও জনপ্রতিনিধি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে গেছে মূল অভিযুক্ত জহিরুল ইসলাম।

​শনিবার (১৩ জুন) বিকাল তিন ঘটিকায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুইয়াগুম্বির এলাকায় এই ঘটনা ঘটে।​আটককৃতরা হলেন ধলাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধলাপাড়া গ্রামের বলরাম দাস (পিতা: রাসচন্দ্র দাস) এবং একই গ্রামের মনির (পিতা: মোহাম্মদ)।

পলাতক জহিরুল ইসলাম গুইয়াগুম্বির গ্রামের শামছুল হকের ছেলে।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহিরুল ইসলামের বাড়িতে মাদক সেবন ও কেনাবেচার আসর বসত।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় যুবসমাজ ও ইউপি সদস্য জালাল উদ্দিনের নেতৃত্বে জহিরুলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় বলরাম ও মনিরকে ইয়াবা ও পেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

অভিযানের খবর টের পেয়ে জহিরুল ইসলাম দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।​পরবর্তীতে স্থানীয়রা আটককৃতদের ঘাটাইল উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালতে দোষ স্বীকার করায় আটককৃত বলরাম ও মনিরকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।​ এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, "আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। জহিরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা চলছিল। আজ হাতেনাতে দুজনকে ধরা হয়েছে, তবে মূল হোতা জহিরুল পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি। 

ঘাটাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আটককৃতদের নিয়মিত আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক জহিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন