ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর মরদেহ উদ্ধার

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৯ মে, ২০২৬,  12:34 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর সূচনা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বিকেলে ঘাটাইল উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তার অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সূচনা ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের আইনপুর গ্রামের মোঃ সোরহাব আলীর মেয়ে।

​নিহতের পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রেমিক ও তার সহযোগীরা মিলে সূচনাকে হত্যা করেছে বলে তারা দাবি জানিয়েছেন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের আলম (২২)-এর সঙ্গে সূচনার বিয়ে হয়।

বিয়ের মাস খানেকের মাথায় গত ১৪ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে পরিবার জানতে পারে, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সত্তুরবাড়ি এলাকার সরোয়ারের ছেলে ও সূচনার প্রেমিক সাউয়াল (২০) একটি প্রাইভেটকারে করে তাকে ঢাকায় নিয়ে গেছে।​

নিহতের পরিবারের দাবি, নিখোঁজের তিনদিন পর সাউয়ালের চাচা ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন।

পরে শনিবার (১৬ মে) রাতে সাউয়াল ও সূচনাকে ঘাটাইলের একটি ভাড়া বাসায় নিয়ে আসা হয়। রোববার সন্ধ্যায় বিষয়টি পারিবারিকভাবে বসে সমাধানের কথা ছিল।

​কিন্তু রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসা থেকে সূচনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।​এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন