ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঘাটাইলে আগুনে ভস্মীভূত ফিড মিলের ক্ষতি ৮০ কোটি টাকা

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:29 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছলিং বাজার এলাকায় পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে এ আগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানা যায়। 

পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হারুন আর রশিদ বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টার কিছু সময় পর আমাদের ফিড মিলে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

এসময় ফিড মিলের বড় ৩ টি জেনারেটর, সাব স্ট্যাশন, বোল্টেজ স্ট্যাবুলেজার, ভিসিভি, এলটি, পিএফ আই, বয়লার মেশিন ৩ টি, একটি ট্রাকসহ ভারী এবং ব্যায়বহুল মেশিনারিজ পুরে যায়। এতে আমাদের ক্ষিতি হয় প্রায় ৮০ কোটি টাকা। 

এ বিষয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাই। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হই। এ ঘটনায় বড় আর্থিক ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন