ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলের ধলাপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবক গ্রেফতার

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২১ জুন, ২০২৬,  7:07 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদেরকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।​

রবিবার (২১ জুন) ঘাটাইল থানার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ধলাপাড়া এলাকার চৌধুরী বাড়ির পেছন থেকে তাদের গ্রেফতার করে।​ সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ সজিব মিয়া (২৪) এবং একই গ্রামের দুলাল সরকারের ছেলে অবিরাম সরকার (৩৮)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ধলাপাড়া চৌধুরী বাড়ির পেছনে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন করা অবস্থায় সজিব ও অবিরামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।​

পরবর্তীতে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গভীরতা বিবেচনা করে আসামি মোঃ সজিব মিয়াকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং অপর আসামি অবিরাম সরকারকে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।​

ঘাটাইল থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন