ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঘাটাইলের ঘোরাদহ ব্রিজের পাশে ৬০টি দুয়ারী জাল পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৪ অক্টোবর, ২০২৫,  8:24 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় ধলাপাড়া চঙ্গপাড়া ঘোরাদহ ব্রিজের খালের মা মাছ ধ্বংসকারী ৬০টি দুয়ারী জাল ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা জাহিদুর রহমান

শনিবার (০৪ অক্টোবর ) বিকেলে উপজেলার ধলাপাড়া চঙ্গপাড়া ঘোরাদহ ব্রিজের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। জাল গুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ধলাপাড়া চঙ্গপাড়া ঘোরাদহ ব্রিজের পাশে প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাছ ধ্বংসকারী দুয়ারী জাল ব্যবহার করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে অভিযান চালিয়ে ৬০টি দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করে দেন। অভিযান পরিচালনা সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আনিছুর রহমান মিয়া ও আইন শৃংখলা রক্ষা বাহিনী।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিসার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো.জাহিদুর রহমান জানান, যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন