ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৭ জুন, ২০২৬,  12:42 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি চেগার এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— কাজলা গ্রামের মো. শহীদ (৩৫), পিতা: জব্বার আলী; মোহাম্মদ মুক্তার (৩৮), পিতা: আনিস এবং মো. শামীম (২৬), পিতা: মো. আব্দুস সাত্তার।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরাবাড়ি চেগার এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবন চালিয়ে আসছিলেন অভিযুক্তরা।

এলাকাবাসী তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে হাতেনাতে আটক করে ধলাপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে এসআই মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আসামিদের হেফাজতে নেয়।

এ সময় তল্লাশি চালিয়ে ১ নম্বর আসামি মো. শহীদের কাছ থেকে ৬ পিস ইয়াবা জব্দ করা হয়।​বিষয়টি তাৎক্ষণিকভাবে ঘাটাইল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়।

পরবর্তীতে মঙ্গলবার সকাল ১১টার দিকে ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাক্ষীদের উপস্থিতিতে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।​

আদালত ১ নম্বর আসামি মো. শহীদকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং অপর দুই আসামি মোহাম্মদ মুক্তার ও মোহাম্মদ শামীমকে ৩ মাস করে কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।​

এ বিষয়ে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহ উদ্দিন জানান, স্থানীয় জনগণের সচেতনতায় আসামিদের আটক করা সম্ভব হয়েছে। আইন অনুযায়ী আসামিদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন