ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ঘন কুয়াশায় টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৬ ডিসেম্বর, ২০২৫,  5:42 PM

news image

টাঙ্গাইলে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে গিয়ে সড়ক দুর্ঘটনা বাড়ছে। সর্বশেষ গতকাল ও আজ ভোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কালিহাতী উপজেলার ধুনাইল নতুন বাজার এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. আজিজ (মাস্টার) এর সহধর্মিণী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি চাটিপাড়া ব্রিজ পাড়ে রেখে চালক, হেলপার ও কন্টাক্টার অটোরিকশায় উঠে পালিয়ে যায়। বর্তমানে বাসটি পুলিশ জিম্মায় রয়েছে।

অন্যদিকে আজ ভোরে টাঙ্গাইল–রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মোহাম্মদ হাবু নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টাঙ্গাইলে শৈত্যপ্রবাহের পাশাপাশি ভোর থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোয় সামনের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন