ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ এপ্রিল, ২০২৬,  1:32 AM

news image

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাউরভাগ গ্রামের মাঝপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ সময় গ্রামবাসীর হাতে ধরা পড়া ওই ডাকাতের কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, অস্ত্রসহ আটক ডাকাত দলের সদস্যের নাম সৈয়দ শামসুর রহমান ওরফে আতিক। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় হলেও পুলিশ জানিয়েছে, তার বর্তমান অবস্থান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে আরও তিনটি মামলা রয়েছে। ওসি বলেন, গ্রামে ডাকাত প্রবেশ করেছে এমন খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও জড়ো হয় হাজার হাজার জনতা।

ডাকাতেরা এ সময় আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রাণে বাঁচতে জনতার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এমন এক পর্যায়ে নিজেদের সদস্যের ওপর গুলি লেগে একজন ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত ডাকাতের কাছ থেকে পাইপগান উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা গাজী আবেদ জানান, সোমবার রাতে সাজ্জাদ মিয়া নামে আমাদের এলাকার এক ব্যবসায়ী অচেনা কয়েকজনকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানালে সেখানে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় তাদের একজনকে ধরে ফেলে লোকজন। অন্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলি ছুড়তে শুরু করে। তবে সব গুলিই লাগে আটক ব্যক্তির শরীরে।

বাউরভাগ গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের একজনকে ধরে ফেলে গ্রামবাসী বলে জানান প্রত্যক্ষদর্শী।

পরে খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশ ও মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর হাতে আটক ওই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। এরপর তাকে প্রথমে নেওয়া হয় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন