ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৯ ডিসেম্বর, ২০২৫,  5:04 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোদশী রায়য়ান কন্সট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ বোবায়েত আক্তার তালুকদার (আপেল)-এর পক্ষ থেকে বুধবার সকাল ১০টায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৫০০’র অধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের জন্য খেলার বিভিন্ন সরঞ্জামও বিতরণ করা হয় যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম (সুজা তালুকদার)।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কায় খসরু, ঝাওয়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব বেলাল হোসাইন তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল রানা বকুল, ৪ নম্বর ওয়ার্ড ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবাহান সহ ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গোলাবাড়ি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।

শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে জনাব মোঃ বোবায়েত আক্তার তালুকদার (আপেল) বলেন, “আমি নিজে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বাছাই করেছি এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখতে চাই।”

শীতের এই তীব্র ঠান্ডায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন