ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

গোপালপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৫ ডিসেম্বর, ২০২৫,  2:28 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে তারা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য জাতীয় বেতন কাঠামোয় ১০ম গ্রেড নিশ্চিত করার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে পেশাগত বৈষম্য দূর ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট মোঃ সুরুজ্জামান, ফার্মাসিট নগদা সিমলা ইউনিয়ন আবুল কালাম আজাদ, রেডিও লজিস্ট মো. রহিজ উদ্দিন, ফার্মাসিস্ট মোঃ আরিফ। উপস্থিত ছিলেন সকল ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজি বৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা জনগণের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করি। কিন্তু এখনো আমাদের ন্যায্য গ্রেড দেওয়া হচ্ছে না। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

কর্মবিরতির কারণে হাসপাতালে বিভিন্ন পরীক্ষাগার ও ফার্মেসি সেবায় কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে জরুরি সেবা চালু রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে স্থানীয়রা মনে করছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি বিবেচনা করলে স্বাস্থ্যসেবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, তাদের দাবি মানা না হলে তারা পরবর্তী ধাপে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন