ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গোপালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৬ নভেম্বর, ২০২৫,  10:17 PM

news image

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের আয়োজনে বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।‌

উপজেলা ভেটেরিনারি অফিসার অর্জুন দেবনাতের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদের সভাপতিত্বে প্রদর্শনী মাঠে ২৩টি স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাষ কাটার মেশিন, বিভিন্ন রোগ বালাই দমনের জন্য ঔষধ এবং উন্নত জাতের গরু,  ছাগল, ভেড়া, খরগোস, হাস-মুরগি, পাখির স্টল পরিদর্শন শেষে সমাবেশ মঞ্চে আলোচনা হয়।

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ গোলাম মোর্শেদ।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। 

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শামীমা আক্তার,পল্লি বিদ্যুৎ এর ডিজিএম দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা সৌরভ দেবনাথ, কৃষি ব্যাংক ম্যানেজার আবু সাইদ আরাফাত প্রমুখ ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন