ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গোপালপুরে আটটি ঘোড়া জবাই, আটক ৪

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  5:34 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চোরের ভিটা গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর বর্ণনা মতে, চোরের ভিটা এলাকার হাফিজুর রহমানের বাড়িতে গরু জবাইয়ের কথা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে দেখতে পান, আটটি ঘোড়া জবাই করা হয়েছে এবং আরও কয়েকটি ঘোড়া জীবিত অবস্থায় বেঁধে রাখা আছে।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী অভিযুক্তদের ধাওয়া করলে চারজনকে হাতেনাতে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে। এ সময় বাড়ির মালিক হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।

আটককৃতদের ভাষ্যমতে, তাদের বাড়ি রংপুর জেলায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন