ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

গোপালপুরের আলমনগরে বর্গাচাষির ক্ষেত ক্ষতিগ্রস্ত

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৭ ডিসেম্বর, ২০২৫,  10:31 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর মধ্যেপাড়া এলাকায় হাইস্কুল সংলগ্ন ঝিনাই নদীর পাশের ৭০ শতাংশ জমিতে চাষ করা লাউ, শসা ও ধনদোলের ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা — এমন অভিযোগ করেছেন বর্গাচাষি আব্দুল আজিজ।

ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১টার দিকে। আব্দুল আজিজের বাড়ি পাঁচটিকড়ী এলাকায়। জমির মালিক মোঃ জুলহাস উদ্দিন। ক্ষতিগ্রস্ত চাষি জানান, জমিটি নিয়ে প্রায় ৪ বছর ধরে বিরোধ চলছে। তবে তাদের দাবি, ৫০ থেকে ৭০ বছর ধরে এ জমিতে তারা চাষাবাদ করে আসছেন।

চাষি আব্দুল আজিজ বলেন,“ জমি বর্গা নিয়ে আমি অনেক শখ করে চাষ করেছিলাম। জমি নিয়ে বিরোধ আছে—এটা আগে জানতাম না। এই চাষ সফল হলে এলাকার অনেকে উদ্বুদ্ধ হতো। কিন্তু এখন আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।”

তিনি জানান, ঘন কুয়াশাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা রাতের আঁধারে ক্ষেতের বেশিরভাগ অংশ নষ্ট করে দেয়। এতে প্রায় ২ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে দাবি তার।

এলাকাবাসী লাভলু মিয়া বলেন,“ সকালে ক্ষেত দেখতে এসে প্রথম এ দৃশ্য দেখি। এরপর বিষয়টি সবাইকে জানাই।”

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মোঃ মনিরুল ইসলামসহ এলাকাবাসী। তারা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন