ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাজীপুরে সড়ক নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৩ জুন, ২০২৬,  8:28 PM

news image

‎সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

‎সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “মহাসড়ক অবরোধ করা যাবে না—এ শর্ত মানলেই পোশাক শ্রমিকরা চাকরি করতে পারবেন। শ্রমিকদের কারণে মহাসড়ক অবরোধ হলে এর দায় সংশ্লিষ্ট কারখানা মালিকদের নিতে হবে।”

‎তিনি আরও জানান, মহাসড়কে বাজার বসানো, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং অবৈধ হকার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎কর্মশালায় বক্তারা বলেন, অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, উল্টো পথে যান চলাচল, অবৈধ অটোরিকশা এবং ফুটপাত দখলের কারণে গাজীপুরে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

‎অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহতদের ৩৫টি পরিবারকে ১ কোটি ১ লাখ টাকার সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন