ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

গাজীপুরে প্রতারক হাবিবের কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৬ মে, ২০২৬,  12:07 AM

news image

‎গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভাওয়াল কলেজ এলাকায় হাবিব নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনা করলেও রহস্যজনক কারণে তিনি এখনো আইনের আওতার বাইরে রয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, হাবিব একাধিক মাদক মামলার আসামি হলেও প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন। তবে তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোটরসাইকেল কেনাবেচা করে বিপুল অর্থ উপার্জন করছেন।

‎স্থানীয়দের আরও অভিযোগ, গরুর ফার্মসহ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেন।

কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন। গাছা থানার হাজরত আলী নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

‎এছাড়া বাংলা বাজার এলাকায় প্রায় ৪ কোটি টাকার জমি ক্রয়সহ বিভিন্ন স্থানে কোটি টাকার সম্পদ গড়ে তোলার তথ্যও সামনে এসেছে, যা তার আয়ের উৎস নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

‎ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও হাবিব সেসব সিদ্ধান্ত মানেননি। এমনকি অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাব ও কিছু অসাধু ব্যক্তির সহায়তায় তিনি তার কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎এলাকার সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন