ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাজীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০১ ডিসেম্বর, ২০২৫,  10:05 PM

news image

গাজীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন। সোমবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচনকালীন নিরাপত্তা ও স্থানীয় নানা সমস্যা তুলে ধরে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এসময় পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, গাজীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা এবং সামনে অনুষ্ঠিতব্য নিরপেক্ষ নির্বাচন সফলভাবে সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব কাজে গণমাধ্যমের সহযোগিতা আরও ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন