ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউএনও'র দায়িত্বে সানজিদা আক্তার শ্রীমঙ্গল লোকালয় থেকে 'হেলে সাপ' উদ্ধার বড়লেখায় ব্রাকের উদ্যোগে ২৫০ জন কিশোরীকে হাতে কলমে প্রশিক্ষন কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ জনের জেল ও সাড়ে ৪ লাখ টাকা জরিমানা গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন পোরশার ছাওড় ইউনিয়ন পরিদর্শনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই গাজীপুরে প্রতারক হাবিবের কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৭২০ পিস ইয়াবাসহ আটক ১

গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২১ এপ্রিল, ২০২৬,  11:40 AM

news image

‎গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার ৪ নম্বর মৌচাক ইউনিয়ন পরিষদের আওতাধীন মাঝুখান আমতলা খালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল ইসলাম, গাজীপুর যুবদলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ মনির বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই খাল খনন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়েও জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

‎প্রধান অতিথির বক্তব্যে মোঃ মজিবুর রহমান বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জাতীয়তাবাদী দলের (বিএনপি) লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

‎তিনি আরও বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা কাজ করছেন। তবে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে খাল-বিল, নদী-নালা এবং আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত জরুরি।

‎স্থানীয় জনগণের উদ্যোগ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় খাল খনন কাজের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

‎উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুর-১ আসনকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত এলাকায় রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।