ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে জামায়াতের নেতাদের আশ্বাস

#

মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)

০৯ জুলাই, ২০২৬,  7:07 PM

news image

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা প্রায় ৩০টি পরিবারের খোঁজখবর নিতে বাড়ি বাড়ি যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। হাঁটু পানি মাড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন তারা এবং তাদের সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মোঃ আবুল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী ডক্টর হারুনুর রশিদ মোল্লা, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মাহমুদ হাসান খান এবং সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাহাত হাসান জুয়েল।

এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন এবং স্থায়ী সমাধানের দাবি জানান। নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন