ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাজীপুরের কালীগঞ্জে ২০ লিটার চোরাইমদসহ গ্রেফতার ১

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১১ নভেম্বর, ২০২৫,  2:27 AM

news image

গাজীপুরের কালীগঞ্জ থানাধীন পিপ্রাশৈড় এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার অবৈধ চোলাইমদসহ শীতল গোমেজ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মো. ইব্রাহিম শেখের নেতৃত্বে পুলিশের একটি দল পিপ্রাশৈড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় শীতল গোমেজের বসতবাড়ির পূর্ব পাশের একটি ঘর থেকে ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃত শীতল গোমেজ একই এলাকার পাসকা গোমেজ ও মৃত সুনীল গোমেজের ছেলে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ২৪(খ) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) মো. ইব্রাহিম শেখ এবং তদন্তভার নিয়েছেন এসআই (নিঃ) মো. আয়ুবুল ইসলাম।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন