ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০৬ ডিসেম্বর, ২০২৫,  8:52 PM

news image

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফেজ ওয়ান’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্য আবেদুর রহমান স্বপন, বিশিষ্ট ডায়াবেটিক বিশেষজ্ঞ অধ্যাপক লায়েক আহমেদ খান, রোটারি ক্লাবের সাবেক গভর্নর প্রকৌশলী জয়নুল আবেদীন এবং মুয়াজ্জিন মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানে অতিথিরা ডায়াবেটিক রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল নির্মাণের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন