ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০২ ডিসেম্বর, ২০২৫,  8:54 PM

news image

গাইবান্ধায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন, সমাজকে সচেতন করতে সঠিক তথ্য উপস্থাপনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, অতীতে বিভিন্ন কারণে পুলিশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমানে সে ভাবমূর্তি পুনরুদ্ধারে তারা কাজ করছেন। গাইবান্ধায় সেবামুখী পুলিশিং নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীরা জেলার নানা সমস্যা—যানজট, চুরি-ছিনতাই, প্রতারণা ও স্থানীয় বিভিন্ন ঘটনার দ্রুত তদন্ত—সংক্রান্ত মতামত উপস্থাপন করেন। সাংবাদিকদের পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুন্তাজুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং গাইবান্ধার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৯ নভেম্বর) মো. জসিম উদ্দীন গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন