ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় অভয়নগরে দোয়া মাহফিল

#

মতিন গাজী (যশোর)

০৩ ডিসেম্বর, ২০২৫,  12:05 AM

news image

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ডিসেম্বর) যশোরের অভয়নগর ১নং প্রেমবাগ ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

একই সাথে ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম মান্নু।

উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি লিয়াকত বিশ্বাস, থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম প্রমুখ।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে যুবদলের নির্বাচনী কার্যক্রমকে আরও সক্রিয় ও সংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন