ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ক্রিকেট খেলায় প্রান গেলো যুবকের

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  8:03 PM

news image

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক মিয়ার সাথে তার প্রতিবেশি অপরজন আতিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার একাধিক বাসিন্দা বলেন, “সাধারণ একটি খেলা নিয়ে এমন মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। সামান্য বিষয় নিয়ে উত্তেজনা না ছড়িয়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

নিহতের পরিবারের মামা মিকান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন,“সামান্য খেলা নিয়ে আমাদের ছেলেকে এভাবে হত্যা করা হবে, ভাবতেই পারছি না। আমরা এই হত্যার বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে না।”

ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, “ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন